ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

যুক্তরাজ্যে অস্ট্রেলিয়ার ৯৯% রফতানি পণ্য শুল্কমুক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ জুন, ২০২৩,  4:33 PM

news image

সম্প্রতি যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। এতে উভয় দেশের প্রধান আমদানি ও রফতানিকারকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। কারণ, এই চুক্তির মাধ্যমে যুক্তরাজ্যের বাজারে অস্ট্রেলিয়ার ৯৯ শতাংশের বেশি পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা লাভ করে। খবর দ্য গার্ডিয়ানের। ব্রিটিশ হাইকমিশনার ভিকি ট্রেয়াডেল অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের মধ্যকার এই বাণিজ্য নোটটি প্রকাশ করেন। চুক্তি অনুযায়ী গত বুধবার (৩১ মে) থেকে অস্ট্রেলিয়ার ৯৯ শতাংশেরও বেশি পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্তভাবে প্রবেশের অনুমতি পেয়েছে। অস্ট্রেলিয়ার সহকারী বাণিজ্যমন্ত্রী টিম আয়ারস জানিয়েছেন, চুক্তিটি রফতানিকারক, কোম্পানি ও শ্রমিকদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করবে। যুক্তরাজ্য অস্ট্রেলিয়ার ১২তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। উভয় দেশের মধ্যে ২০২২ সালে ১ হাজার কোটি ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পন্ন হয়েছে। এছাড়া ২০২১-২২ অর্থবছরে ৪৪০ কোটি ডলারের পরিষেবা বাণিজ্য হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম